আগরতলা ।। দিনের পর দিন নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা মা কে মারধর করছে ছেলে। মা বাবার আর্তনাদে এলাকাবাসী প্রায়ই ছুটে যান ওই বাড়িতে । কিন্তু বেপরোয়া ছেলে শোধরাচ্ছে না। ঘটনা বড়দেওয়ালীর এন বি আর সি এলাকায়।

অভিযুক্ত যুবকের নাম তন্ময় রায়! গত ১৯ সেপ্টেম্বর সে তার মাকে প্রচন্ড মারধর করে। মায়ের আর্তনাদ শুনে ফের এলাকাবাসী ছুটে যান। শেষপর্যন্ত তারা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আসামি নেশাগ্রস্ত ছেলেকে থানায় নিয়ে যায়। তখন ওই যুবক উল্টো থানায় কয়েকজন এলাকাবাসীর নামে অভিযোগ দায়ের করে। তারপর এলাকাবাসী এই বিষয়ে এক বৈঠকে বসেন ।

বৈঠক থেকে সিদ্ধান্তক্রমে মঙ্গলবার এলাকাবাসী সম্মিলিত ভাবে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে যান অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। যদিও তারা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

মদ্যপ অবস্থায় মা-বাবাকে মারধর এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হন তারা। তন্ময় রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *