আগরতলা।। ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।
এদিন অভিষেক দেবায় নবনিযুক্ত মহিলা মোর্চায় পদাধিকারীদের সঙ্গে পরিচিত হন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন । আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করতে নবনিযুক্ত পদাধিকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তাও দেওয়া হয়।।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, সহ সভাপতি ও মহিলা মোর্চার অন্যান্য নবনিযুক্ত পদাধিকারীরা। অনুষ্ঠানকে ঘিরে মহিলা মোর্চার নবনিযুক্ত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
