আগরতলা।। মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ লালমাটিয়া এলাকার বিপণি বিতান থেকে তিনজন সন্দেহভাজন চোরকে আটক করেছে।

তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫৬ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান ফাঁড়ির ওসি দীপঙ্কর দেবনাথ। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য কিছু কিছু ক্ষেত্রে চোর ছিনতাইবাজরা ধরা পড়লেও কোনো ভাবেই চুরি চিনতাই এর ঘটনা কমছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *