আগরতলা: চাকরিতে নিয়মিতকরণ এবং বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের সরব হলেন রাজ্যের কমিউনিটি হেলথ অফিসাররা। শুক্রবার ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে NHM-এর অধিকর্তার কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম দে জানান, “আমরা যখন চাকরিতে যোগ দিয়েছিলাম, তখন বলা হয়েছিল ৬ বছর পূর্ণ হলেই নিয়মিত করা হবে। কিন্তু আজ অনেকের ৬ বছর, অনেকের ৭ বছর পূর্ণ হয়ে গেছে, তবুও সরকার আমাদের নিয়মিত করছে না।”

তিনি আরও বলেন, নিয়মিত কর্মীরা যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পান, তা থেকেও তারা বঞ্চিত। তাই অবিলম্বে তাদের চাকরি নিয়মিত করা এবং ন্যায্য বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *