আগরতলা ।। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসতঘর। ঘটনা রাজধানীর সীমান্ত সংলগ্ন বর্ডার গোলচক্কর এলাকাধীন জয় দুর্গা পাড়ায়। স্থানীয় বাসিন্দা প্রদীপ দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার গভীর রাতে।

জানা যায়, প্রদীপ দাস ও তার পরিবারের সদস্যরা রাত একটা নাগাদ খাওয়া-দাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি নিতেই ঘরের বাইরে আগুনের লেলিহান শিখা লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যেই আগুন সম্পূর্ণ বসতঘর গ্রাস করে নেয়।

প্রদীপবাবু জানান, কী কারণে এই অগ্নিকাণ্ড তা বুঝতে না পারলেও ঘরে থাকা ফ্রিজ থেকেই আগুনের সূত্রপাত বলে তার ধারণা। এই অগ্নিকাণ্ডে তার প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *