আগরতলা।। অবৈধভাবে শব্দবাজি মজুদ ও বিক্রির বিরুদ্ধে সরাসরি অভিযানে নামল পশ্চিম জেলা প্রশাসন। পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের আদেশে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে এই অভিযান চলে। যারা শব্দবাজি মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের দোকান ও গোডাউনে তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর ডিসিএম। সঙ্গে ছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ড, পুলিশ প্রশাসন, ফুড ডিপার্টমেন্ট টাস্কফোর্স এবং লিগাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। সদর ডিসিএম জানান, রাজধানীর প্রতিটি বাজারে কিছুদিন অন্তর এই ধরনের অভিযান চলবে।
পুজোর মরসুমে অভিযান আরও জোরদার করা হবে। নিয়ম না মেনে শব্দবাজি বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
