আগরতলা: বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী আগরতলাতে ওয়াকাথনের আয়োজন করা হয়। TIPS এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট যৌথভাবে এই ওয়াকাথন আয়োজনের মূল উদ্যোক্তা। এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল বিষয় হলো কার্ডিও ভাসকুলার রোগ এবং স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা।
সমাজের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক পদযাত্রা শুরু হয় এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জিমন্যাস্টিক কোচ তথা দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বেশ্বর নন্দী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিন্তা-ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, আমরা দেশবাসী হিসেবে প্রত্যেকেই যেন তার চিন্তাধারাকে সম্মান জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সম্মিলিতভাবে প্রচেষ্টা গ্রহণ করি।
