আগরতলা।।রিহ্যাব সেন্টারে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আট। শনিবার খুনের ঘটনায় অভিযুক্ত আটজনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় এনসিসি থানার পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট এনসিসি থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে তুহিন শুভ্র ভট্টাচার্যকে রিহ্যাব সেন্টারে পিটিয়ে হত্যার ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে জানান, শাহানা ভট্টাচার্যী নামে এক গৃহবধূ থানায় মামলা করে জানান, তার স্বামীকে রিহ্যাব সেন্টারে প্রচন্ড মারধর করা হয় এবং জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ স্বপ্না ফাউন্ডেশন নামে ওই রিহ্যাব সেন্টারের মালিক ও অফিস কর্মী সহ মোট আটজনকে গ্রেফতার করেছে। তুহিন শুভ্র ভট্টাচার্যকে ৯ই আগস্ট এই রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই স্বপ্না ফাউন্ডেশন চিকিৎসা ও ওষুধ প্রদানের নামে টাকার জন্য তার পরিবারকে চাপ দিয়ে আসছিল।

চিকিৎসার নামে পরিবারের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে তারা। তদন্তে আমরা এই হত্যাকাণ্ডে ৮ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *