আগরতলা ।। অল ড্রাইভার এবং সহচালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় পালিত হল জাতীয় ড্রাইভার দিবস। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শ্রমিক নেতা বিপ্লব কর,সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব।
এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দেশ গঠন ও রাষ্ট্র নির্মাণে বড় বড় উদ্যোগপতিদের পাশাপাশি যান চালকদের ভূমিকাও অপরিসীম।
দেশের যোগাযোগ ব্যবস্থার মূল মেরুদণ্ড হচ্ছেন যান চালকরা। তাদের অবদানকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়।
