আগরতলা।। কিছু দিন পর পর আন্দোলনে নামছে টেট উত্তীর্ন চাকরি প্রত্যাশীরা। তাদের সবাইকে একইসঙ্গে নিয়োগের দাবিতে শনিবার ফের পথে নামে। পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির। যদিও তা সম্ভব হয়নি।

আগরতলা টাউন হল এর সামনে তাদেরকে পুলিশ অস্থায়ী ভাবে আটক করে নিয়ে যায়। পুলিশের বক্তব্য, আগাম কোনও অনুমতি ছাড়া এই ভাবে কোনো কর্মসূচি করতে দেওয়া যায়না। তাই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন। এদিকে টেট উত্তীর্নদের বক্তব্য বার বার দাবি জানানো সত্ত্বেও সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না।

শীঘ্রই যেন টেট উত্তীর্ণদের সবাইকে একত্রে নিয়োগ করা হয়। উল্লেখ্য এর আগেও বহুবার চাকরিতে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা রাজপথে নেমেছেন। সরকার কবে নাগাদ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *