আগরতলা ।। প্রতি বছর ২৩ অগাস্ট দিনটিকে আই পি এফ টি টিপরা ল্যান্ড দাবি দিবস হিসাবে পালন করে আসছে। রবিবার দলের তরফে আগরতলায় মিছিল ও সভা হয়। মিছিল ও পথসভার মধ্যে দিয়ে টিপরা ল্যান্ডের দাবিতে সরব হয় ইনডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি।

সংগঠনের ডাকে রাজধানীর বোধজং চৌমুহনী এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। পথসভার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বোধজং চৌমুহনীতে আয়োজিত পথসভার মঞ্চের সামনে এসে শেষ হয়। এই সভা থেকে টিপরা ল্যান্ডের দাবিতে জোরালো দাবি জানান আইপিএফটির নেতৃত্ব।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় তাদের দাবি পূরণ করা প্রয়োজন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মন্ত্রী শুক্লাচরণ বলেন, পৃথক রাজ্যের দাবিতে আমাদের আওয়াজ সবসময় থাকবে। দাবি পূরণের জন্যেই আমরা সরকারের সঙ্গে এলায়েন্স আছি। ২০০৯ সাল থেকে এই দিনটিকে আইপিএফটি দল টিপরা ল্যান্ড দাবি দিবস হিসাবে পালন করে আসছে।

টিপরা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আইপিএফটির এই কর্মসূচিকে ঘিরে এদিন আগরতলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দাবি দিবসে মিছিল ও সভার মাধ্যমে দল নিজেদের শক্তির জানান দেয় বলে রাজনৈতিক মহলের অভিমত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *