আগরতলা।। বাইক চুরি চক্রের তিন সদস্য আটক, উদ্ধার একটি বাইক।হাপানিয়ার অলক চক্রবর্তী গত ১৭ আগস্ট পশ্চিম থানায় তাঁর বাইক চুরির অভিযোগে মামলা করেন।
এরপর একই থানার অধীনে আরও তিনটি বাইক চুরির ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্ব দিয়ে পশ্চিম থানার পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নামে।তদন্তের সূত্র ধরে শুক্রবার গভীর রাতে বিটারবন এলাকায় অভিযান চালিয়ে একটি চুরি যাওয়া বাইকসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন।
