তেলিয়ামুড়া।। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহকুমা ভিত্তিক ৮০তম স্বাধীনতা দিবস।

শনিবার তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর শুরু হয় বর্ণাঢ্য প্যারেড প্রদর্শনী।

প্যারেডে অংশগ্রহণ করে টিএসআর দ্বাদশ বাহিনী, ত্রিপুরা পুলিশ, মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনসিসি সদস্যরা এবং স্কাউট অ্যান্ড গাইডের সদস্যরা। সুশৃঙ্খল প্যারেড প্রদর্শনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা তুলে ধরা হয়প্যারেড পর্বের পর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মহকুমার স্বাধীনতা সংগ্রামীদের পরিবারগুলোকেও সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিতে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহান কৃষান, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারসহ প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতার মূল্যবোধকে সামনে রেখে ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা দিয়েই সম্পন্ন হয় তেলিয়ামুড়ার মহকুমা ভিত্তিক ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *