আগরতলা।। যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয় সার্কিট হাউস স্তিত গান্ধী মূর্তির পাদদেশে। একইসঙ্গে গান্ধীঘাটস্থিত শহীদ বেদীতেও পুষ্পার্ঘ অর্পণ করে দেশের বরেণ্য নেতাদের শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার সকালে রাজ্যসরকারের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্নরা। গান্ধীঘাটে দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। রাজ্যপাল বলেন, ভারত হচ্ছে সবচাইতে বেশি যুব শক্তি, সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত গঠনের আহ্বান জানিয়েছেন সেই দিশাতে সবাইকে কাজ করার পরামর্শ দেন ।

রাজ্যপাল এই বিশেষ দিনে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠান হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *