আগরতলা।। সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাম্প্রতিককালে অতীত সময়ে ব্রাহ্মণরা গুমাংস ভক্ষণ করতেন এমন মন্তব্য করেছেন, এই অভিযোগ সামনে এনে রাজধানী আগরতলা শহরে আজ বিশ্ব হিন্দু পরিষদ এক বিক্ষোভ মিছিল সংঘটিত করল।

এই বিক্ষোভ মিছিলে সংগঠনের অনুগত অগণিত কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা উপস্থিত থেকে জিতেন্দ্র চৌধুরীর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন।মিছিল থেকে বারবার জিতেন্দ্র চৌধুরীর এই মন্তব্যের বিরোধিতা করা সহ ধিক্কার জানানো হয়েছে। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া তুলে ধরার সময় আয়োজকদের তরফ থেকে দাবি করা হয়েছে সম্পূর্ণ অনৈতিকভাবে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উক্ত মন্তব্য করেছেন।।

এই মন্তব্য সরাসরি সনাতনী হিন্দু সমাজকে আঘাত করেছে এই দাবি তোলার পাশাপাশি সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে এইভাবে বছরে পর বছর দিনের পর দিন ধর্মীয়ভাবে আক্রমণ করতে করতে গোটা সিপিআইএম জন ভিত্তি সূন্য হয়ে পড়েছে।


সিপিআইএম দলের রাজ্য সম্পাদকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজধানীসহ রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে।এখন দেখার বিষয় এই বিষয়ে আগামীতে সিপিআইএম দল বা জিতেন্দ্র চৌধুরীর তরফ থেকে কোন স্পষ্টি করণ দেওয়া হয় কিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *