আগরতলা।। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আগরতলা সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে সি এইচ ও এর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই অভিযোগে বিশেষ করে বিরোধী ছাত্র যুব সংগঠনগুলোর নানা প্রকারের আলোচনা পরিলক্ষিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন নিঃসন্দেহে গুরুত্ব পূর্ন।
এই সাংবাদিক সম্মেলনে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে দাবি করেন সম্পূর্ণ বৈধভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।পাশাপাশি তিনি দাবী করেন গোটা বিষয় শুরু থেকেই প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং নিরীক্ষণের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে কাজেই এক্ষেত্রে কোনো প্রকারের অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন রাজ্যের স্বাস্থ্য সচিব।
এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় আজকের এই সাংবাদিক সম্মেলনে উত্থাপন করতে গিয়ে স্বাস্থ্য সচিব পরিসংখ্যানের সাহায্যে দাবি করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গত মানের উন্নয়নে যথা উপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
