আগরতলা।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন আভয়নগরস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে – বুধবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী যক্ষ্মা চিন্নিতকরণ ও সচেতনতামূলক কর্মসূচি। জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি -এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দুই দিন ব্যাপী চলবে।
বুধবার এর উদ্বোধনী অনুষ্ঠা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যক্ষ্মা রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উপসর্গ সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগ দ্রুত শনাক্ত করা।
বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের টিবি প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ, সময়মতো পরীক্ষা এবং সম্পূর্ণ চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন। এক কথায় যক্ষা রোগ নির্মূল করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানালেন রিপস্যাট এর প্রিন্সিপাল ঋসিরাজ ছেত্রী ।
