আগরতলা।। জনগণনা-২০২৭-এর স্ব-তথ্য নিবন্ধন পোর্টালের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ।সকল নাগরিককে অনলাইনে তথ্য নিবন্ধনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সঠিক জনগণনার তথ্যই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার ভিত্তি। রাজ্যপাল বলেন সেলফ ইনোমেরেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে এবং চলবে ৩১ শে জুলাই পর্যন্ত ।

এই ডিজিটাল কর্মসূচি দেশে প্রথম এই সেলফ ইনোমেরেশন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিক নিজেরা নিজেদের তথ্য অন্তর্ভুক্তি করণ করতে পারবে ।প্রত্যেকে প্রত্যেকের পরিবারের তথ্য অন্তর্ভুক্তি করতে পারবে ।এর ফলে সেন্সাস প্রক্রিয়া অনেক সহজ ও সংক্ষেপ হবে বলে রাজ্যপাল জানান। এস সি ডট সেন্সাস জিও ডট ইন এই পোর্টালে প্রত্যেকে নিজে নিজের পরিবারের তথ্য অন্তর্ভুক্তি করতে পারবে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই এর মধ্যে ।

তিনি বলেন এই সেন্সাস কার্যে নিযুক্ত বেশিরভাগ ইনোমেরেটর হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। তাই এই সেলফ ইনোমেরেশন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিক নিজেরা নিজেদের নথি অন্তর্ভুক্তিকরণ করলে এই সেন্সাস প্রক্রিয়া অনেক সহজ এবং সংক্ষেপ হবে । প্রত্যেক নাগরিক যদি সচেতন ভাবে প্রত্যেকে নিজেদের তথ্য নিজেরাই অন্তর্ভুক্তি করে নিতে পারলে ৩০ দিনে যে সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করার কথা তা দশদিনে করা সম্ভব হবে। যার ফলে সময় বাঁচবে এবং সেন্সাস প্রক্রিয়ার সহজ হবে।

সেলফ ইনোমেরেশন প্রক্রিয়ায় তথ্য নথিভূক্ত করলে একটি ১১ সংখ্যার আইডি পাওয়া যাবে ।এই আইডিটি সংরক্ষিত করে রাখতে হবে যখন ইনোমেরেটর বাড়ি বাড়ি আসবেন তখন সেই আইডিটি তাদেরকে দিলে তারা খুব কম সময়ে তথ্য ভেরিফিকেশন করতে পারবেন । আর যারা সেলফ-ইনোমেরেশন পদ্ধতিতে তথ্য নথিভুক্ত করবেন না তাদের প্রত্যেকের বাড়িতেই ইনোমেরেটর যাবেন তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান রাজ্যপাল। তিনি আরো বলেন ইনোমেরেটর হচ্ছেন জাতীয় সেন্সাস কার্যে নিযুক্ত । তাই এই সেন্সাস প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

সেই দিক থেকে বাড়ি বাড়ি যখন আসবেন তাদের সময় নষ্ট না করে সহযোগিতা করে যাবতীয় তথ্য সরবরাহের জন্য আহ্বান রাখেন। ১ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা কর্মীরাও তথ্য যাচাই করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *