আগরতলা।। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ দেবের ছোট রথ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠল ছোট ছোট কচিকাঁচারা। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই শিশুদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

রঙিন পোশাকে সেজে অভিভাবকদের সঙ্গে রথের দড়ি টেনে তারা সামিল হয় এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে।”জয় জগন্নাথ” ধ্বনি, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ছোট্ট হাতে রথের দড়ি ধরে শিশুদের উচ্ছ্বাস ও ভক্তিভাব যেন উৎসবকে অন্য মাত্রা এনে দেয়। অনেক অভিভাবকও সন্তানদের সঙ্গে রথ টেনে এই আনন্দঘন মুহূর্তের অংশীদার হন।আয়োজকদের মতে, ছোটদের মধ্যে সনাতন ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের চর্চা গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছর এই ছোট রথযাত্রার আয়োজন করা হয়।

এর মাধ্যমে নতুন প্রজন্ম শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে পরিচিতই হয় না, বরং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের শিক্ষাও লাভ করে।রথযাত্রাকে ঘিরে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভক্তি ও আনন্দে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। ছোটদের এই হাসি, উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণই যেন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তুলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *