আগরতলা।। জনগণনা ২০২৭ কে কেন্দ্র করে জনগণকে সদর্থক অংশগ্রহণের আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

জেলাশাসক জানান আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল সরকারি দপ্তরকে নিয়ে জনগণনা ২০২৭ উপলক্ষে একটি জেলাসথরের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে স্বয়ং গণনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং আসন্ন জনগণনা কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা। তিনি জানান জনগণনা ২০২৭ দুইটি পর্যায়ে সম্পন্ন হবে।

প্রথম পর্যায়ে হাউস লিস্টিং অপারেশন পয়লা আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে নিযুক্ত এনিউমারেটর এবং সুপারভাইজার প্রত্যেকটি বাড়িতে সরাসরি গিয়ে বাড়ির অবস্থা এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে ফেব্রুয়ারি ২০২৭ এ দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা কার্যক্রম পরিচালিত হবে। যেখানে প্রতিটি ব্যক্তির জনমিতিক অসামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে।

ডঃ বিশাল কুমার বলেন হাউস লিস্টিং অপারেশন শুরুর পূর্বে ভারতের জনগণনার ইতিহাসে এই প্রথমবারের মতো ভারত সরকার একটি বিশেষ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে স্বয়ং গণনার ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি পরিবার নিজেই অনলাইনে জনগণনা তথ্য প্রদান করতে পারবেন। ১৭ জুলাই থেকে একত্রিশ জুলাই ২০২৬ পর্যন্ত এই সুবিধা উপলব্ধ থাকবে।

প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত স্বয়ং গণনার পোর্টাল খোলা থাকবে যাতে নাগরিকরা তাদের সুবিধাজনক সময়ে তথ্য প্রদান করতে পারেন। তিনি জানান জেলা প্রশাসন জনগণনা পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *