আগরতলা।। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ বড় ধরনের সাফল্য অর্জন করেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

গত ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল সংঘটিত দুটি পৃথক চুরির ঘটনার পর পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে এবং ধারাবাহিক অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে।

এই ঘটনায় মোট ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রীগুলো আদালতের নির্দেশ মোতাবেক তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে মালিকদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ দেখা যায়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক।

তিনি জানান, জনগণের সহযোগিতা, দ্রুত তদন্ত এবং পুলিশের তৎপরতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে এবং সাধারণ মানুষের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে পশ্চিম থানার পুলিশ একইভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন।

পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *