আগরতলা।। আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে আগরতলার IGM হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের উপরে আর কোন দান হতে পারে না। তাই রক্তদান একটি মহৎ দান।

তিনি বলেন রক্ত কোন জাতি ধর্ম কিংবা বর্ণ মানে না। সকলের প্রদত্ত রক্তই সকল স্তরের রোগীদের প্রদান করা হয়ে থাকে। যদিও বর্তমানে এই সংগ্রহীত রক্তকে তিন ভাগে ভাগ করে বিভিন্ন পর্যায়ে প্রয়োগ করা হয়। তিনি বলেন পুরুষরা তিন মাস পর পর এবং মহিলারা চার মাস পর পর এই রক্ত প্রদান করতে পারে। এক্ষেত্রে রক্তদান যারা করছে তারা শুধু যে রক্তদানই করছে তা নয়।

রক্তদানের পূর্বে তাদের রক্ত পরীক্ষা হচ্ছে এর ফলে যিনি রক্ত দান করছেন উনার শরীরে কোন রোগ বাসা বেধেছে কিনা তাও প্রমাণিত হয়ে যাচ্ছে। তিনি আজকের এই রক্তদানের যারা আয়োজক এবং যারা রক্তদান করছেন তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা ও জানিয়েছেন। তিনি বলেন এই ধরনের রক্তদান শিবির প্রতিনিয়তই সংঘটিত করা দরকার যাতে রক্তের অভাবে কারোর মৃত্যু না ঘটে। তিনি সকলকে এগিয়ে এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করার আহ্বান জানান।

পাশাপাশি আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নার্সদের অবদানের কথা স্মরণ করেন । এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, একজন রোগীর চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর শারীরিক ও মানসিক সেবায় নার্সরা যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।তিনি আরও বলেন, করোনা মহামারির সময় নার্সদের আত্মত্যাগ ও মানবিক ভূমিকা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নার্সরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা কখনও ভোলার নয়। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পাশাপাশি নার্সদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *