আগরতলা।।বৃহস্পতিবার দুপুরে মঞ্জু মুন্ডা নামে এক মহিলা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিল, মহিলা যখন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় আসে তখন দুই ছিনতাইবাজ ওই মহিলার গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়। তখন মহিলার চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়।
খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে গিয়ে দেবব্রত দত্ত এবং বিজয় সরকার নামে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে, এবং তাদের কাছ থেকে মহিলার গলা থেকে ছিনতাই হওয়া সোনার চেনটিও উদ্ধার করে। পরে মঞ্জু মুন্ডা নামে ঐ মহিলার পক্ষ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়। এই বিষয়ে আমতলী থানার পুলিশ ধৃত দুই ছিনতাইবাজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে।
বৃহস্পতিবার এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিতে গিয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের জানিয়েছেন ধৃত দুই ছিনতাইবাজদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।
