আগরতলা ।।বাংলা সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও মানবতার এক চিরন্তন নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সৃষ্টির আলো আজও পথ দেখায় বাঙালিকে, অনুপ্রেরণা জোগায় প্রজন্মের পর প্রজন্মকে।২৫শে বৈশাখ উপলক্ষে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিশ্বকবিকে।

আগরতলার রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ ‘কবি প্রণাম’ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। ছোট থেকে বড়— সকলের কণ্ঠে ও পরিবেশনায় উঠে আসে কবিগুরুর সৃষ্টি ।আয়োজকদের বক্তব্য, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের অংশ।

তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।২৫শে বৈশাখে যেন আবারও বাংলার আকাশে-বাতাসে ভেসে উঠল কবিগুরুর সেই অমর বাণী—“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে…”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *