আগরতলা।।ত্রিপুরা পুলিশের অংশ হিসেবে হোম গার্ড কর্মীরা বরাবর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। অস্বীকার করার উপায় নেই বিগত এক দেড় দশক আগে ত্রিপুরা রাজ্যের পুলিশী ব্যবস্থায় এই হোমগার্ডরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তবে দীর্ঘদিন চাকরি করার পর অবসরে যাওয়ার পর হোম গার্ডরা মাত্র আড়াই হাজার টাকা মাসিক ভাতা পান, যা নিতান্তই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অতি সামান্য। এক্ষেত্রে নিজেদের পরিবার প্রতিপালন করতে গিয়ে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রায় ৬ শতাধিক অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মীদের।

আজ সংশ্লিষ্ট কর্মীরা সমবেতভাবে পুলিশ মহা নির্দেশকের সাথে দেখা করে নিজেদের ভাতা অন্তত ১০ হাজার টাকা করার দাবি সহ পারিবারিক পেনশন এবং সময় সময় যখন মহার্ঘ ভাতা প্রদান করা হয় তখন তাদের ব্যাপারে ইতিবাচক চিন্তা করার দাবি উত্থাপন করেন। এই সমস্ত বিষয়ে অবসরপ্রাপ্ত হোমগার্ডের তরফ থেকে দাবি করা হয় বর্তমানে যে আড়াই হাজার টাকা পাচ্ছেন এটা দিয়ে তাদের চলতে প্রচন্ড অসুবিধা হচ্ছে।

পুলিশের মহা নির্দেশক উনাদের দাবিগুলোর ব্যাপারে সহমত পোষণ করে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। এখন দেখার বিষয় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেন কিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *