আগরতলা।।সনাতনী হিন্দু মতাদর্শ এর পরিপ্রেক্ষিতে গরুকে গোমাতা হিসেবে সম্মান প্রদান করা হয়। এদিকে গোমাতা সম্মান আহবান অভিযান শীর্ষক এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে গো মাতা দের প্রতি সম্মান প্রদর্শন করা এবং রক্ষা করার বিশেষ কর্মসূচি পথ চলা শুরু করেছে।
এরই অঙ্গ হিসেবে আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলন সংঘটিত হয়।এই সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে মহারাজ স্বামী গৌড় গোপাল কথা বলার সময় দাবি করেন গোটা ভারতবর্ষে গো হত্যা বন্ধ করে জাতীয় পর্যায়ে গো মাতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান আগামী ২৭ শে এপ্রিল গোটা দেশে এই দিনটা পালন করা হবে এবং ত্রিপুরা রাজ্যের ৮ জেলায় গোমাতা সম্মান অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ জেলা শাসকের নিকট গোমাতা দের নিরাপত্তা নিয়ে আবেদন জানানো হবে।পাশাপাশি আজকের এই আয়োজন থেকে দাবী করা হয় এই অভিযান বা কর্মসূচি সম্পূর্ণ অহিংস ভাবে হবে এবং এই কর্মসূচি কোনভাবেই রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত হবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আজকের সাংবাদিক সম্মেলন থেকে।
পাশাপাশি কৃষি প্রধান ভারতবর্ষে যেহেতু কৃষির প্রয়োজনে গোমাতার অত্যন্ত প্রয়োজন তাই এই বিষয়টা কৃষির পরি প্রেক্ষিতেও ইতিবাচক বলে আজকে সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে।।
