আগরতলা।।হাঁস পালনে উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ লোক ভবনে স্বনির্ভর গোষ্ঠীগুলোর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পাঁচটা এসএইচজি’র মধ্যে তা দেওয়া হয়েছে।লোকভবনে আয়োজন থেকে আর্থিক বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাঁস পালনে উৎসাহ দিতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আজ আগরতলার লোক ভবনে বা পূর্বতন রাজভবনে স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি’র সদ্স্যদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় এ হাঁস বাচ্চা উৎপাদন করা হয়েছে লোকভবনেই। অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বা টিআরএলএম’র সিইও তড়িৎ কান্তি চাকমা বলেন এর উদ্দেশ্য গ্রামীণ এলাকার নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের বিকল্প উপার্জনের পথ তৈরি করাসহ নতুন দিশা দেখানো। আত্মনির্ভর গ্রামীণ এলাকার বিকাশে এবং আর্থিক বৃদ্ধিতে এ প্রয়াস গুরুত্বপূর্ণ বললেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা।

রাজ্যপাল হাঁস পালনের মাধ্যমে সহায়ক গোষ্ঠী বা সংশ্লিষ্ট পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ আয়োজনে রাজ্যপাল সচিব উত্তম কুমার চাকমা, টিআরএলএম’র সিইও তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা ডা বিশাল কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো এমন প্রয়াস নেওয়া হয়েছে বলেই সংশ্লিষ্ট মহলের দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *