নিজস্ব সংবাদদাতা: অল ইন্ডিয়া থিয়েটার কাউন্সিল নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে মো. নিজাম, উপ-সভাপতি পদে মধ্যপ্রদেশের সুনীল রাজ, সচিব ও মহাসচিব পদে যথাক্রমে সতীশ কুন্দন ও ত্রিপুরার শিবানী গোস্বামী এবং কোষাধ্যক্ষ পদে সুনীল দত্ত বিশ্বকর্মাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত পদাধিকারীদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংরক্ষক শ্রী অবধেশ কুমার সিং। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় কমিটির সম্প্রসারণের লক্ষ্যে নবনির্বাচিত কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অবশিষ্ট পদগুলিতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন জাতীয় সভাপতি বলে সূত্রের খবর।
অন্যদিকে, ত্রিপুরার বিশিষ্ট নৃত্যশিল্পী ও সংগীত নৃত্য সোসাইটির সম্পাদিকা শিবানী গোস্বামী এই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় রাজ্যজুড়ে গর্বের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নৃত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা শিবানী গোস্বামী রাজ্য এবং বহিঃরাজ্যে বিশেষ সুনাম অর্জন করেছেন। নৃত্যগুরু হিসেবে সুপরিচিত এই শিল্পীর নামের সঙ্গে নতুন এই সাফল্য যুক্ত হওয়ায় সাংস্কৃতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন
