আগরতলা: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি।

আজ ধলাই জেলার জহরনগরে আয়োজিত নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও জনগণের মধ্যে ব্যপক উসাহ পরিলক্ষিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করেও বিপুল সংখ্যক জনজাতি মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা শোনেন। বিজেপি মানেই উন্নয়ন। জনজাতিদের সম্মান দিয়েছে বিজেপি সরকার।

এডিসিতে বিজেপি সরকার গড়লে ভ্রষ্টাচার শেষ করে সেই টাকা দিয়ে জনগণের সেবায় কাজ করা হবে- এই বার্তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।কুলাই চাম্পাহাওর কেন্দ্রের প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আয়োজিত এই সমাবেশে সম্পূর্ণ ভয়মুক্ত থেকে আগামী ১২ই এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার আহ্বান রাখেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *