আগরতলা।।আমতলী থানার পুলিশের হাতে গ্রেফতার ক্যামেরুনের নাগরিক। তাকে আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখে আমতলী থানার পুলিশের সন্দেহ হয়।

তখন তাকে জিজ্ঞাসা করতেই সে জানায় সে একজন ক্যামেরুনের নাগরিক। তার কাছ থেকে বৈধ কোন পাসপোর্ট পাইনি পুলিশ। তখন পুলিশ তাকে আমতলী থানায় নিয়ে আসে।

এই ব্যাপারে পুলিশ পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে। শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *