আগরতলা।।ধর্মনগরের উপনির্বাচনে প্রার্থী নির্বাচনে বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এদিনের আয়োজিত এই গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রভারি রাজদ্বীপ রায় প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক রেবতী ত্রিপুরা সহ কোর কমিটির অন্যান্য সদস্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী বলেন এ বৈঠকে ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী নির্বাচন পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।

ধর্মনগরের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে যদিও রাজ্য থেকে প্রার্থীদের নাম পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসন্ন এডিসি নির্বাচনে কিভাবে নির্বাচন লড়বে এ বিষয়ে এখনও স্পষ্ট কোন ইঙ্গিত মেলেনি মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *