আগরতলা:সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা ২০২৬ সালের শুরু হলো মঙ্গলবার থেকে। যা চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।পরীক্ষা গুলো সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে এবং দেড় টায় মিনিটে শেষ হবে।মঙ্গলবার অংক পরীক্ষা দিয়ে শুরু হয় এবছরের সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা।
রাজ্যের বিভিন্ন সিবিএসই স্কুল গুলিতে এদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ছাত্র- ছাত্রীসহ অভিভাবকরা সময় মতো পৌঁছে যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তার সামাজিক মাধ্যমে সিবিএসই পরিচালিত এ বছরের পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, তোমাদের নিরলস সাধনা ও অধ্যবসায় জীবনের নতুন দিগন্ত উন্মোচন করুক। প্রতিটি প্রশ্নপত্র হোক তোমাদের আত্ম বিশ্বাসের প্রতিফলন।
প্রতিটি উত্তরে ফুটে উঠুক স্বপ্নের দীপ্তি। মনে রেখো, পরিশ্রমের ঘামে ভিজে উঠা প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের সাফল্যের বীজ বুনে দেয়। নিজের শক্তিতে বিশ্বাস রেখো, সাহস নিয়ে এগিয়ে চলো আলোর পথে, তোমরাই আগামী দিনের নির্মাতা, তোমাদের হাতেই রচিত হবে আগামী ভারতের স্বপ্ন গাঁথা। জয়ের হাসি নিয়ে পরীক্ষার অঙ্গন থেকে ফিরবে এই কামনা রইল।
এছাড়াও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
