আগরতলা: গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ আগরতলা শহরে পুর নিগমের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,কয়েকদিন পরপরই পুর নিগম হকার উচ্ছেদে নামেন। এটা একটা খেলা ধুলার মতো ব্যাপার হয়ে যাচ্ছে।

একদিকে পুর নিগম উচ্ছেদ করছেন, অন্যদিকে আর দশ দিন পরে আবার হকার সেই জায়গায় বসে যাচ্ছেন। এই বিষয়ে হকাররা বলেন, কিছু দিয়ে ম্যানেজ করে নাকি তারা আবার রাস্তার পাশে বসে পড়েন। মানিক দে বলেন, হকাররা তো কারোর মাথায় বারি দিয়ে খায় না, চুরি করে বা কাউকে ঠকিয়ে খায তোলাবাজি করছে না। যা গোটা রাজ্যে তোলাবাজি চলছে। এই তোলাবাজিকে কেন্দ্র করে শাসক দলের নিজে দের মধ্যে সংঘর্ষ হচ্ছে।আর এদিকে হকারদের বিরুদ্ধে কয়েকদিন পরপর অভিযানের নামে এগুলি করছে। এরপর পুর নিগম কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে ফলাও করে প্রচার করছে তারা হকার উচ্ছেদ করেছে। সরকার হকারদের বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করা উচিত ছিল। কোন প্রকার বিকল্প ব্যবস্থা না করে গরিবদের বিরুদ্ধে এভাবে যুদ্ধ ঘোষণা করা ঠিক হয়নি।

আর কোন কাজ নেই সরকারের।শুধু হকারদের সঙ্গে যুদ্ধ ঘোষণায় একমাত্র কাজ।প্রশ্ন তুললেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী। নাগরিক স্বাচ্ছন্দ খুঁজছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। কিন্তু শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছে গরীবদের পেটে লাথি দেওয়া ছাড়া আর কিছু নয়। প্রশ্ন হচ্ছে একইসঙ্গে দিকে দিকে রাস্তাঘাট ভাঙা, ড্রেইন ভাঙ্গা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাছাড়া সরকারের অপরিকল্পিত উন্নয়ন মূলক কাজ ও তার জন্য দায়ী।এই সমস্যা মেটাবে কে? আঙ্গুল সরকারের দিকে তুলল বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *