আগরতলা:হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের হাওড়া নদী অববাহিকা সংস্কারের যে কাজ চলছে সেদিকে লক্ষ্য রেখে হাওড়া মার্কেটটি সংস্কারের লক্ষ্যে শুক্রবার পুরো নিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ।

নিগমে আয়োজিত এই বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহিদ ,স্মার্ট সিটি মিশনের অধিকর্তা সহ অন্যান্য আধি কারিকগণ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান,আগামী ৭ তারিখের ভেতর ব্যবসায়ীদের তাদের দোকান ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ তারিখের ভেতর দোকান না ভাঙ্গা হলে ৮ তারিখ নিগম সেগুলো ভেঙে দেবে। পরবর্তীতে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে এক মাসের ভেতর নতুন পাকা বাড়ি নির্মাণ করে ব্যবসা করার জন্য দোকান ঘর প্রদান করা হবে।মেয়র আরো জানান,দীর্ঘদিন ধরেই হাওড়া মার্কেটে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করে চলছেন।এর মধ্যে এখানে কিছু অবৈধ ব্যবসায়ী আছেন। বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে হাওড়া মার্কেটে নেশার কারবার চলে এবং জুয়া খেলার আড্ডা হয়। তার পাশাপাশি এই মার্কেটটির জন্য বটতলা সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই দাবি করছেন, হাওড়া মার্কেটটি যেন সরিয়ে নেওয়া হয়।

এছাড়াও হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট হাওড়া নদী অববাহিকা সংস্কারের যে কাজ চলছে,সে কাজও প্রায় শেষের পথে।মেয়র জানান, সম্পূর্ণ আইন অনুযায়ী এবং শৃঙ্খলার মধ্য দিয়ে আগরতলা পুর নিগম শহর উন্নয়নের এবং নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *