আগরতলা।। ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যের সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হলেন তিনি।

সুদীপ রায় বর্মনের অভিযোগ, গোটা রাজ্যজুড়েই ভোটগ্রহণ প্রক্রিয়াকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। বাম আমলে রিগিংয়ের অভিযোগ উঠলেও, বর্তমান পরিস্থিতি অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি তাঁর। নির্বাচনে প্রশাসনকে প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক।

অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে নিজের প্রতিবাদ নথিভুক্ত করতেই ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে নির্বাচনের দিন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *