আগরতলা ।। পুর ও নগর সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের বিশেষ দায়িত্বে ছিলেন রাজ্যের খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই আটটি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা।

শুধু তাই নয়, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির জয় সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, শাসক শিবির হিসেবে ২৪ ঘণ্টা মানুষের পাশে থেকে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি ইন্ডিয়া ব্লকের সদস্যদের নীতির নিরিখে রাজ্যবাসী তথা দেশবাসী প্রত্যাখ্যান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এদিন নিজের মা-কে সঙ্গে নিয়ে আগরতলা টাউন হল সংলগ্ন সেটেলমেন্ট অফিসের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন সুশান্ত চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *