আগরতলা।।সাংসদ রাজীব ভট্টাচার্য শনিবার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে আগরতলার রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করেন।সাংসদ রাজিব ভট্টাচার্য এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে বিশুদ্ধ পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন,মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ পানীয় জল। স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবীকে মান্যতা দিয়েই সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে স্থানীয় কর্পোরেটর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন,বন মালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র- ছাত্রীদের পরিশ্রুত পানীয় জল পান করার জন্য অত্যাধুনিক জলের মেশিন দেওয়ার জন্য তার কাছে প্রস্তাব আসে।
সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ইতিমধ্যেই প্রাচ্য ভারতী বিদ্যালয়, কামিনী কুমার মেমোরিয়াল বিদ্যালয়, স্বামী দয়ানন্দ বিদ্যালয় এবং বিবেকানন্দ রামকৃষ্ণ বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের অত্যাধিক মেশিন প্রদান করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা কোনভাবেই সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অনীহা প্রকাশ করতে পারে না। পাশাপাশি তিনি আরো বলেন, রাম ঠাকুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং উন্নত মানের পঠন পাঠনের জন্য যা কিছু প্রয়োজনীয় পরি কাঠামো প্রয়োজন হবে, তার জন্য তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
রামঠাকুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা এই পরিস্রুত অত্যাধুনিক পানীয় জলের মেশিন পেয়ে সকলেই সাংসদ রাজীব ভট্টাচার্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।
