আগরতলা: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সোমবার অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল ও পলিক্লিনিকে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস। এবছর “একসাথে আমরা আরও শক্তিশালী” – এই বার্তাকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। এদিন অভয়নগর হাসপাতালে পোষ্য ও অন্যান্য প্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। […]
