ওয়েব ডেস্ক জনদর্পন।। উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ফের হেলিকপ্টার দুর্ঘটনার আশঙ্কা! বদ্রীনাথ থেকে ফাটা যাওয়ার পথে নিখোঁজ ট্রান্স ভারত অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার। পাইলট-সহ মোট ছয়জনের কোনও সন্ধান মেলেনি এখনও। পাহাড়ি আকাশে হঠাৎই উধাও যাত্রীবাহী হেলিকপ্টার! শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উদ্বেগ। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, হাতি পাহাড়ের পিছনে ছাই গ্রামের […]
