আগরতলা ।। আজ থেকে আগরতলায় ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় শুরু হয়েছে অনলাইন অটো ও উবের চালকদের বিক্ষোভ। ভাড়ার অযৌক্তিক হ্রাসের প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, আগে প্রতি কিলোমিটারে ১৫ থেকে ১৬ টাকা ভাড়া পাওয়া গেলেও বর্তমানে তা কমিয়ে ৯ থেকে ১০ টাকায় নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ চালকদের। […]
