আগরতলা: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ত্রিপুরাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর। খেলাধুলার প্রসারের মধ্য দিয়ে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস […]
