আগরতলা।। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কলকাতার ICCR-এর যামিনী রায় গ্যালারিতে বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’-এর আয়োজন করেছিল। এই বিশেষ প্রদর্শনীতে মহানায়ক উত্তম কুমারের জীবন ও সময়ের নানা স্মরণীয় নিদর্শন তুলে ধরা হয়। প্রদর্শনীতে ছিল তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের পোস্টার ও প্রচারসামগ্রী, বিখ্যাত চলচ্চিত্রের […]
