আগরতলা।। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এবার রাস্তায় নামল আমরা বাঙালি দল।ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে একাধিক জনস্বার্থের বিষয় নিয়ে সরব হল দল। সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে—আর সেই মূল্যবৃদ্ধির চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের পকেটে। […]
