আগরতলা।। মঙ্গলবার আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বা আইজিএম হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রশিক্ষণরত নার্সিং ছাত্রছাত্রী সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা। “নার্সেস: এ ভয়েস টু লিড” এই বার্তাকে সামনে রেখে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড […]
