আগরতলা : ত্রিপুরা বিধানসভার বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ‘অসংসদীয় মন্তব্য’কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন-এর করা মন্তব্যকে ঘিরে বিরোধী ও শাসকপক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অধ্যক্ষ নির্বাচনের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাঁড়িয়ে নবনির্বাচিত অধ্যক্ষের কাছে দাবি জানান, যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার -এর […]
