ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফি এলিট গ্রুপের ম্যাচে আসামের বিরুদ্ধে প্রথম দিনের শেষে কিছুটা ব্যাকফুটে ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দল। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (মঙ্গলগিরি) বৃহস্পতিবার শুরু হওয়া এই তিন দিনের ম্যাচের প্রথম দিনে সারাদিন ব্যাট করেও রানের গতি বাড়াতে পারেননি ত্রিপুরার ব্যাটাররা। ওভার প্রতি মাত্র ২.০৪ রান রেটে ৯৫ ওভার ব্যাট করে ৬ […]
