আগরতলা।।মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ঐতিহাসিক এই বাজেটের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান […]
