Posted inরাজনীতি

বিজেপির সদর কার্যালয়ে নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন অভিষেক দেবরায়

আগরতলা।। প্রদেশ বিজেপির নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায় আজ আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন তাঁকে সভাপতির আসনে বসিয়ে দায়িত্বভার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।দলীয় কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক। […]