আগরতলা : রাজধানীর বটতলা মহাশ্মশান ও হাওড়া মার্কেট সংলগ্ন এলাকা বুধবার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর জানবী দাস। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, গত বর্ষা মৌসুমে বটতলা মহাশ্মশানে শবদাহ করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আগরতলা […]
