আগরতলা : এটিএম জালিয়াতির আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানী আগরতলায়। মঙ্গলবার জয়নগর অবলা চৌমুহনীস্থিত একটি এটিএম কাউন্টারে টাকা তোলার স্থানে সেলোটেপ লাগানো অবস্থায় দেখতে পান সচেতন গ্রাহকরা। বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, পরিকল্পিতভাবেই কে বা কারা এটিএম মেশিনে সেলোটেপ লাগিয়ে টাকা আটকে দেওয়ার চেষ্টা করেছে। […]
